April 13, 2026, 7:17 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

উৎসুক জনতার ভিড়ে আগুন নেভাতে বেশি সময় লেগেছে : ফায়ার ডিজি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, উৎসুক জনতার ভিড়ে আগুন নেভাতে বেশি সময় লেগেছে।
বঙ্গবাজারের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আসার পর আজ দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার ডিজি একথা বলেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের এত কাছের আগুন নিয়ন্ত্রণে আনতে ৬ ঘণ্টারও বেশি সময় লেগেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর প্রধান কারণ উৎসুক জনতা।’ এ সময় তিনি তার মোবাইলে ধারণকৃত একটি ভিডিও দেখান, যেখানে উৎসুক জনতার ভিড়ে রাস্তা প্রায় বন্ধ হয়ে আছে।
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে দু’টি বাধা ছিল উৎসুক জনতা ও পানির স্বল্পতা। বাতাসের কারণেও আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। বাতাসের কারণে একদিকে আগুন নেভানোর পর আরেক দিকে তা ছড়িয়ে যাচ্ছিল।
ফায়ার ডিজি বলেন, ‘২০১৯ সালের ২ এপ্রিল এই ভবনটিকে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছি এবং ব্যানার টাঙিয়েছি। এরপরে ১০ বার নোটিশ দিয়েছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যা যা করা সম্ভব ছিল, আমরা সব করেছি। তারপরও এখানে ব্যবসা চলছে।’
তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আছে, আর ছড়াবে না। তবে, পুরোপুরি নেভাতে আরেকটু সময় লাগবে।’
আগুন কীভাবে লেগেছে জানতে চাইলে তিনি বলেন, ‘আগুন লাগার কারণ আমরা জানি না। আগুন নিভে যাওয়ার পরে এ ঘটনায় আমরা ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার কারণ বলা যাবে।’ এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্তের পর জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আজকের ঘটনায় সিভিলিয়ান কেউ হতাহতের খবর এখন পর্যন্ত পাইনি। তবে, ফায়ার সার্ভিসের ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
বঙ্গবাজারের কয়েক গজ দূরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে দোকানদারদের হামলার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘ফায়ার সার্ভিসের সকল পদবির কর্মচারীরা আপনাদের জন্য জীবন দেন। গত ১ বছরে ১৩ জন ফায়ারফাইটার শহীদ হয়েছেন, যারা “অগ্নি বীর” খেতাব পেয়েছেন। আহত হয়েছেন ২৯ জন। এমনকি আজকে ৮ জন আহত হয়েছেন। তারপরও কেন বা কারা ফায়ার সার্ভিসের ওপর আঘাত হানল?

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page