November 20, 2026, 5:06 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

এআই বিভাগে ৬০০ কর্মী ছাঁটাই করছে ফেসবুক-এর মালিকানা প্রতিষ্ঠান মেটা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেসবুক-এর মালিকানা প্রতিষ্ঠান মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, অতিরিক্ত নিয়োগের পর, এবার কার্যক্রম সহজ ও সুশৃঙ্খল করতেই এই পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠিত ‘টিবিডি’ ল্যাবের ওপর এই ছাঁটাইয়ের কোন প্রভাব পড়বে না।

ওই ল্যাবে দ্রুত জনবল বাড়াতে ওপেনএআই ও অ্যাপল-এর মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের শীর্ষ গবেষকদের আকর্ষণীয় বেতন প্যাকেজ দিয়ে নিয়োগও দেওয়া হয়েছিল।

এই ছাঁটাইয়ের প্রভার মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য ও অবকাঠামো নিয়ে কাজ করা দলগুলোর ওপর পড়বে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মদক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে কোম্পানির উচ্চাভিলাষী প্রকল্পগুলোতে কোনো প্রভাব পড়বে না। এমনকি ছাঁটাই করা অনেক কর্মীকে প্রতিষ্ঠানটির অন্য বিভাগে নিয়োগ করা হতে পারে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অতিরিক্ত নিয়োগের কারণে প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় জনবল বেড়ে গেছে। সেই চাপ কমাতেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মেটা।

দুই পত্রিকাই মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াংয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়েছে।
বিবৃতিতে তিনি বলেছেন, ‘এখন থেকে সিদ্ধান্ত নিতে কম আলোচনার প্রয়োজন হবে।’

এ বিষয়ে এএফপি’র প্রশ্নের জবাবে মেটা কোনো মন্তব্য করেনি।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page