February 20, 2026, 6:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১
এইমাত্রপাওয়াঃ

এইচএসসি পাস করে জুয়ার অ্যাপস তৈরি ; ৩ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অনলাইনে জুয়ার মাধ্যমে তরুণদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এই চক্রের ‘মূল হোতা’সহ তিন যুবককে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। বুধবার (৮ মার্চ) কুড়িগ্রাম, রংপুর ও দিনাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জলা পুলিশ লাইন্সের ফোর্সেস মেস সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

গ্রেফতার যুবকরা হলেন- চক্রের ‘মূলহোতা ও অ্যাপস ডেভেলপার’ মো. সুজন মিয়া (২৪), আবুল কালাম (২২) ও ভবানী রায়। এদের মধ্যে সুজন মিয়ার বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে। অপর দুজন চক্রটির এজেন্ট বলে দাবি করছে পুলিশ। অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে তাদের শনাক্ত ও গ্রেফতার করে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, সংঘবদ্ধ এই জুয়ার চক্রটি কয়েকটি জুয়ার অ্যাপস তৈরি করে তরুণদের অনলাইন প্লাটফর্মে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে আসছে। মূলত বিভিন্ন খেলাধুলা নিয়ে বাজি ধরার মাধ্যমে এই জুয়া চলছিল। চক্রটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উঠতি বয়সী শত শত তরুণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ জুয়া চক্রের এজেন্ট আবুল কালামের অবস্থান চিহ্নিত করে। পরে রংপুর শহরের সেনপাড়ার মুলাটোল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে আবুল কালামের দেওয়া তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে মূলহোতা সুজন মিয়াকে ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জামসহ গ্রেফতার করে পুলিশ। উভয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল দিনাজপুরের খানসামা এলাকা থেকে অপর এজেন্ট ভবানী রায়কে গ্রেফতার করা হয়। পরে আজ বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, চক্রটির মূল হোতা সুজন মিয়া। সে উচ্চ মাধ্যমিক পাস হলেও ইউটিউব ও ইন্টারনেটের মাধ্যমে জুয়ার অ্যাপস তৈরি করা শিখেছে। এই অ্যাপসের মাধ্যমে সে জুয়ার চক্র তৈরি করে উঠতি তরুণদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। তাদের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উত্তরবঙ্গে চক্রটির সক্রিয় সদস্যদের চিহ্নিত করে শিগগির তাদের আইনের আওতায় আনা হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page