February 13, 2026, 12:56 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

একটা অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে : তোফায়েল আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের বর্তমান সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, একটা অবাধ নিরপেক্ষ গ্রহণ যোগ্য নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা অংশ গ্রহণ করতে যাচ্ছি এবং অনেকেই নির্বাচনে অংশ গ্রহণ করবে। বিএনপি কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। সকলের কছেই একটা গ্রহণ যোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেই নির্বাচনে আমরা অংশ গ্রহণ করতে যাচ্ছি। এবং অনেকেই অংশ গ্রহণ করবে এই নির্বাচনে। আজ বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগের মনোনিত ভোলা-১ আসনের প্রার্থী তোফায়েল আহমেদ ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা আরিফুজ্জামানের কাছে তার মনোনয়নপত্র জমা দান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, আওয়ামীলীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব,সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সহ অন্যান্যরা। এর আগে মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে ভোলা শহরের ওবায়দুল হক মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে অংশ নেন তোফায়েল আহমেদ।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page