April 13, 2026, 4:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

একশ’টি পারমাণু স্থাপনা ধ্বংস করলে আরো ১ হাজারটি তৈরি করবো : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দক্ষিণ ইরানের বুশেহর সফরকালে বলেছেন, যদি তেহরানের শত্রুরা দেশের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে, তাহলে দেশের তরুণরা কেবল পুনর্নির্মাণের জন্য প্রস্তুত থাকবে। এই বছর দেশটির পারমাণবিক কর্মসূচিতে সম্ভাব্য ইসরাইলি হামলার আশঙ্কায় তিনি এমন মন্তব্য করেছেন।

ইরানের অন্যতম বৃহত্তম পারমাণবিক স্থাপনা বুশেহরে এক বক্তৃতায় পেজেশকিয়ান বলেছেন, ‘তারা আমাদের হুমকি দিয়েছে, পারমাণবিক স্থাপনায় আঘাত করবে। যদি শত্রুরা একশ’টি পারমাণবিক স্থাপনায় আঘাত করে, তাহলে আমরা আরো এক হাজার পারমাণবিক স্থাপনা তৈরি করব’।

তিনি বলেছেন, ‘আপনারা আমাদের ভবন এবং স্থাপনাগুলোতে আঘাত করতে পারেন কিন্তু যারা এটি তৈরি করে তাদের আঘাত করতে পারবেন না। আপনারা আমাদের বিজ্ঞানীদের মন থেকে পরমাণু স্থাপনা নির্মাণের পরিকল্পনা মুছে ফেলতে পারবেন না।’

গত রোববার ‘ফক্স নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ইসরাইলের হামলার সম্ভাবনা তুলে ধরে বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে তিনি তার সাথে একটি চুক্তি করবেন।

ট্রাম্প বলেছেন, ‘সবাই মনে করে আমাদের সাহায্যে অথবা আমাদের অনুমোদন পেলে ইসরাইল ভেতরে ঢুকে তাদের ওপর বোমাবর্ষণ করবে। আমি চাইব এটা যেন না ঘটে’।

এদিকে ইরানের প্রচলিত বিমান বাহিনীর কমান্ডার হামিদ ওয়াহেদি বলেছেন, ‘আমরা সকল দেশকে, বন্ধু এবং শত্রু উভয়কেই বলছি যে, আমাদের দেশের মতবাদ প্রতিরক্ষামূলক, তবে শত্রুর যেকোনো আক্রমণের বিরুদ্ধে আমরা সর্বশক্তির নিয়ে জবাব দেব’।

ইরান ও ইসরাইলের মধ্যে একই রকমের হামলা গত বছরের গাজা সংঘাতের অবসান ঘটায়, যখন দুই চিরশত্রুর মধ্যে বছরের পর বছর ধরে চলমান ছায়াযুদ্ধ প্রকাশ্যে আসে।

জো বাইডেন প্রশাসনের অধঃপতনের দিনগুলোতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কথা বিবেচনা করছে এবং তারা মধ্যপ্রাচ্যের প্রতিপক্ষকে দুর্বল মনে করছে।

গত জানুয়ারিতে ইরানের পারমাণবিক শক্তি প্রধান মোহাম্মদ ইসলামি বলেছিলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট নির্মাণে বর্তমানে হাজার হাজার শ্রমিক কাজ করছে।

মোহাম্মদ ইসলামি ঘটনাস্থল পরিদর্শনকালে বলেছেন ‘বর্তমানে দুটি নতুন ইউনিট নির্মাণে ৫ হাজার শ্রমিক কাজ করছে’। ‘তাদের প্রচেষ্টায় দেখা গেছে, প্রকল্পটি সুশৃঙ্খল এবং দ্রুততার সাথে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করছে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page