July 10, 2026, 10:13 pm
শিরোনামঃ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো পা-মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি : নেতানিয়াহু কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না : পুতিন পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
এইমাত্রপাওয়াঃ

এক ওষুধেই গায়েব পাকস্থলীর ক্যানসার !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। মরণঘাতি ক্যানসার এক ওষুধেই গায়েব হয়েছে রোগীর অসুখ।

সম্প্রতি ক্যারি ডাউনি নামক এক মহিলা পাকস্থলী ক্যানসারের তৃতীয় পর্যায়ে পৌঁছে গিয়েও প্রাণ ফিরে পেলেন অবিশ্বাস্য ভাবে।  টানা ছয়মাস ডসট্যারলিম্যাব নামক ওষুধটি খেয়েই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ৪২ বছর বয়সি ক্যারি।

লন্ডনের স্বাস্থ্য দফতরের একটি রিপোর্ট অনুযায়ী, পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ৫০ বছরের উপরে যাঁরা ক্যানসার রোগ নির্ণয়ের পরীক্ষা করাতে আসছেন, তাঁদের প্রতি ১০ জনের মধ্যে ৯ জন এই প্রকার ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। এখনও অবধি প্রাথমিক পরীক্ষায় এই ওষুধটি যাঁদের উপরে প্রয়োগ করা হয়েছে, সেই পাকস্থলী ক্যানসারে আক্রান্ত রোগীদের মধ্য ৫ শতাংশের উপর এই ওষুধ কার্যকর হয়েছে।

পাকস্থলীর ক্যানসারে আক্রান্তদের মধ্যে খুব অল্প সংখ্যক রোগীকেই ডসট্যারলিম্যাব ওষুধটি প্রেসক্রাইব করা হয়। ক্যারি সেই গুটিকয়েক মানুষের মধ্যে একজন। একমাত্র ওয়েল্‌স আর ইটালিতেই পাকস্থলীর ক্যানসারের চিকিৎসায় এই ওষুধটি প্রয়োগ করা হয়।

বেশ কিছু দিন পেটে তীব্র যন্ত্রণা অনুভব করায় চিকিৎসকের কাছে গিয়েছিলেন শারীরিক পরীক্ষা করাতে। তখনই তাঁর পেটে টিউমারের হদিস পান চিকিৎসকেরা। এর আগে হার্নিয়া প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার হয়েছিল ক্যারির। আরও এক বার অস্ত্রোপচার করে টিউমারটি বার করতে হলে তাঁর শরীর সেই অস্ত্রোপচারের ধকল নিতে পারত না। তখনই চিকিৎসকেরা ক্যারিকে ডসট্যারলিম্যাব ওষুধটি দেওয়ার সিদ্ধান্ত নেন। এই ওষুধ রোগীর প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ক্যানসার কোষকে ধ্বংস করতে সাহায্য করেছে। টানা ছয়মাস এই ওষুধটি খেয়েছেন ক্যারি। সম্প্রতি ক্যারির বায়োপসি রিপোর্টে ক্যানসারের কোনও কোষ ধরা পরেনি।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page