August 29, 2026, 3:54 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ সম্মিলনে অংশ নিতে ভারতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক বিশ্ব এক স্বাস্থ্য’ সম্মেলনে অংশ নিতে ভারত গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার দুপুরে বিমানে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
দিল্লির প্রগতি ময়দানে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত তিনদিন ব্যাপী এই সম্মেলন আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ব স্বাস্থ্যসেবাকে একীভুত স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসাই এই সম্মেলনের উদ্দেশ্য।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, বিশ্বব্যাপী সমমান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারিত্ব বৃদ্ধি করা।
সম্মেলনে মধ্যপ্রচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশসমূহসহ বিশ্বের ৭০ টি দেশের প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নেবেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page