April 7, 2026, 10:12 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

এক মাস সাগরে ভেসে ইন্দোনেশিয়ার তীরে ভিড়ল নৌকা ভর্তি রোহিঙ্গা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় এক মাস সাগরে ভাসার পর অবশেষে ইন্দোনেশিয়ার তীরে ভিড়েছে রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি। এতে প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থী ছিলেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলে ভেড়ার পর তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত কয়েক মাসের মধ্যে ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের এটি চতুর্থ অবতরণ।

স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্ডি বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাটি স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আচেহের সমুদ্রসৈকতে ভিড়েছে।’

এক বিবৃতিতে উইনার্ডি বলেছেন, ‘নৌকাটিতে ১৮৫ জন শরণার্থী ছিল। তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৭০ জন নারী ও ৩২ জন শিশু রয়েছে। শরণার্থীদের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা অসুস্থদের জরুরি চিকিৎসা দিচ্ছেন।’

প্রত্যক্ষদর্শী এএফপির সাংবাদিকেরা বলেছেন, ‘কিছু শরণার্থীদের অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। স্বাস্থ্যকর্মীরা তাদের চিকিৎসা করছিলেন।’

একজন স্বাস্থ্যকর্মী এএফপিকে বলেছেন, ‘কেউ কেউ প্রচণ্ড পানিশূন্যতায় ভুগছিল। কিছু শিশু বমি করছিল।’

মাত্র এক দিন আগেই ৫৭ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে আরেকটি নৌকা আচেহ উপকূলে অবতরণ করেছে। এরপর সোমবার আবার ১৮৫ জন শরণার্থী নিয়ে আরেকটি নৌকা অবতরণ করল।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত মাসে ২২৯ জন রোহিঙ্গা নিয়ে দুটি নৌকা একই প্রদেশে অবতরণ করেছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page