August 26, 2026, 3:23 pm
শিরোনামঃ
পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন : আইনমন্ত্রী রাফালকে ভূপাতিত করা ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত হরমুজ প্রণালি খুলে দিলে নিষেধাজ্ঞা তুলবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক  : মাদারীপুরে অভিযান চালিয়ে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শনিবার রাত ৩টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে সেনাবাহিনীর এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে সদর উপজেলার বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার নিজবাড়ির বাগান ও আশাপাশে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুদ রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। সে সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইদ্রিস হাওলাদার ও তার সঙ্গীয় লোকজন।

পরে তার বাড়ির আশপাশে তল্লাসি চালিয়ে ৪০টি ককটেল, ৯৪টি বল্লম, ৩৩টি ঢাল, ৪টি চাপাতি, ৩টি রামদা, ২টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযুক্ত পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথাও জানায় সেনাবাহিনীর কর্মকর্তারা। ক্যাপ্টেন শাফিন সরোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম সারজিল জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেউ যাতে কোন নাশকতা না করতে পারে সে ব্যাপারে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে।

পরে খবর দেয়া হয় সদর মডেল থানা পুলিশকে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page