March 5, 2026, 4:18 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

এডিটর্স গিল্ডের উদ্বেগে সম্পর্কে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের গণমাধ্যমের ওপরও মার্কিন ভিসানীতি প্রয়োগ হতে পারে- ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে তাকে চিঠি দিয়েছে এডিটরস গিল্ড বাংলাদেশ।

গত ২৮ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠির জবাবে পিটার হাস সুস্পষ্ট করে বলেছেন, তার দেশ সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিক ও মিডিয়া আউটলেটগুলোর মতপ্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগকে দৃঢ়ভাবে সমর্থন করে। এর মধ্যে যুক্তরাষ্ট্রসহ যে কোনো সরকারের সমালোচনামূলক মতামতের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবার (৪ অক্টোবর) এডিটরস গিল্ড, বাংলাদেশের প্রেসিডেন্ট মোজাম্মেল হক (বাবু) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ মে বাংলাদেশের জন্য ভিসানীতি ঘোষণা করার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যেমনটা বলেছিলেন তাকে উদ্ধৃত করে রাষ্ট্রদূত পিটার হাস ওই চিঠির জবাবে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের। এ প্রতিষ্ঠানগুলোর প্রত্যেককে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় তাদের নিজ নিজ ভূমিকা পালনের সুযোগ দিতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আরো বলেছেন, এই ভিসানীতি বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত বলে প্রতীয়মান হয় এমন যে কোনো বাংলাদেশির জন্য প্রযোজ্য হবে।

উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর সঙ্গে এক সাক্ষাৎকারে গণমাধ্যমও মার্কিন ভিসানীতির আওতায় আসতে পারে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত পিটার হাস। গত ২৪ মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভিসানীতি ঘোষণা করে। এরপর ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেয়া শুরু হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page