November 3, 2026, 9:37 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে মার্কিন সহায়তা বন্ধে হাজার হাজার উন্নয়নকর্মী অনিশ্চয়তার মুখে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের হাজার হাজার উন্নয়নকর্মী অনিশ্চয়তার মুখে পড়েছেন। গত ২০ জানুয়ারি ট্রাম্প প্রশাসনের এক নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে গেছে।

যদিও আদেশে ৯০ দিনের পর্যালোচনা বাধ্যতামূলক করা হয়েছে, তবু অনেক কর্মী এরইমধ্যে চাকরি হারিয়েছেন এবং প্রকল্পগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ইউএসএআইডির ওয়েবসাইটটিও বন্ধ হয়ে গেছে।

প্রকল্প কর্মীদের অফিসে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে, কর্মীরা উপস্থিতির জন্য অফিসে যাচ্ছেন তবে কোনো কাজ করছেন না। একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষ কর্মীদের নির্বাহী আদেশ বা এর প্রভাব সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য না করার নির্দেশ দিয়েছে।

ঢাকায় ইউএসএআইডি-অর্থায়িত একটি প্রকল্পের মধ্যম পর্যায়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা অফিসে আসি, সামাজিক মাধ্যমে সময় কাটাই।’এই অনিশ্চয়তা হতাশাজনক,’ বলেন তিনি।

আরেকজন প্রকল্প কর্মকর্তা বলেন, তাদের বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করতে বলা হয়েছে কিন্তু তাদের কোনো কাজ নেই।’আমরা জানি না ৯০ দিন পর আমাদের আর চাকরি থাকবে কিনা।’

নির্বাহী আদেশটি এমন সময়ে এসেছে যখন বাংলাদেশ অর্থনৈতিক সংকটের মুখোমুখি, যার মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক ঋণের উচ্চ পরিশোধের কারণে বৈদেশিক মুদ্রার চ্যালেঞ্জ।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এছাড়া বন্যা এবং ঘূর্ণিঝড়ের মুখোমুখি হওয়ায় ফসলের ক্ষতি হয়েছে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২ দশমিক ৬৬ মিলিয়ন মানুষ কর্মসংস্থান খুঁজছে, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। মুদ্রাস্ফীতি এখনও ১০ শতাংশের কাছাকাছি, যা সাধারণ মানুষের ওপর আরও চাপ বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে তহবিল সংকোচন সংকটকে আরও গভীর করবে বলে মনে করছেন উন্নয়ন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমানো হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশের উন্নয়ন সংস্থাগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজের (এডিএবি) পরিচালক এ কে এম জসিম উদ্দিন।

তিনি বলেন, ‘আমরা আশা করি যে পর্যালোচনার পর নতুন মার্কিন প্রশাসন একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবে।’

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অর্থায়নের প্রকল্পগুলোতে আনুমানিক ২০ হাজার পেশাদার কাজ করেন। এর পাশাপাশি দীর্ঘমেয়াদি সহায়তা স্থগিত হলে  বিক্রেতা, ডিলার এবং কয়েক মিলিয়ন সুবিধাভোগীর ওপর এর প্রভাব পড়বে।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page