April 9, 2026, 9:59 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

এফবিসিসিআই সভাপতি হলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলম

বশির আলমামুন, চট্টগ্রাম : দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক সভাপতি মাহবুবুল আলম।

বুধবার (২ আগস্ট) দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদের সভাপতি নির্বাচিত হন তিনি। দীর্ঘ ৩৪ বছর পর চট্টগ্রাম থেকে তৃতীয় ব্যবসায়ী নেতা হিসেবে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংঠগনের সভাপতি হলেন।

মাহবুবুল আলম ১৯৫৮ সালে চট্টগ্রামের রাউজান উপজেলাধীন গহিরা দলইনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি খ্যাতনামা ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মরহুম নুরুল আলম এবং মরহুমা আনোয়ারা বেগমের জ্যেষ্ঠ সন্তান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভকারী মাহবুুবুল আলম অধ্যয়নকালে চাকসুর সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবন সম্পন্ন করার পর তিনি আমদানি-রপ্তানিসহ বহুমুখী ব্যবসায় সম্পৃক্ত হয়ে ভোগ্যপণ্য আমদানিতে অন্যতম নেতৃস্থানীয় ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।

তিনি আলম ট্রেডিং করপোরেশন, এম আলম গ্যাস স্টেশন লিমিটেডের স্বত্বাধিকারী, সার্জিস্কোপ হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও স্টার এলাইড ভেঞ্চার লিমিটেডের ভাইস চেয়ারম্যান, সি-বে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ডায়মন্ড ইন্সুরেন্সের সাবেক চেয়ারম্যান ও এশিয়া ইন্সুরেন্সের সাবেক ভাইস চেয়ারম্যান।

মাহবুবুল আলম ২০০২-০৪ মেয়াদে প্রথমবার, ২০০৫-০৬ মেয়াদে ২য় বার চট্টগ্রাম চেম্বার পরিচালক, ২০০৭-০৮ মেয়াদে সহ-সভাপতি, ২০১১-১২ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি এবং ২০১৩ থেকে ৫ম বারের মতো সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে বিভিন্ন সামাজিক ও সেবাধর্মী কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি মাহবুবুল আলম দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্সের (বিসিই) চেয়ারম্যান, কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিইসিসিআই) সহ-সভাপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটি (বেজা) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) গভর্নিং বোর্ডের সদস্য এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের পরিচালক, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার হিসেবেও বর্তমানে দায়িত্ব পালন করছেন। তিনি চট্টগ্রামের জাপানের অনারারি কনসাল।

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, রাউজানের গহিরা আলিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহ-সভাপতি, দলইনগর হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজসেবী ও বিদ্যোৎসাহী মাহবুবুল আলম এনায়েত বাজার মহিলা কলেজসহ অসংখ্য শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page