April 11, 2026, 9:11 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

এবছর বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৮ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সাহিত্য ও নাটকের বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলা একাডেমি এ বছর ৮ জনকে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে।

আজ বৃহস্পতিবার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।

বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে‌‌।

আরও জানানো হয়, ভাষাভিত্তিক গবেষণার জন্য এ বছর ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা।এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

প্রকৃতি ও বিজ্ঞান চর্চার জন্য ‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন খসরু চৌধুরী। কবিতার জন্য ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ পাচ্ছেন সানাউল হক খান। দুটি পুরস্কারেরই অর্থমূল্য এক লাখ টাকা।

‘সা‘দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন হাফিজ রশিদ খান। তিনি বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে পুরস্কারটি পাচ্ছেন। অভিনয়, নাট্য-নির্দেশনায় ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের জন্য ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কারে’ ভূষিত হয়েছেন তারিক আনাম খান। এ দুটি পুরস্কারের অর্থমূল্য‌ও এক লাখ টাকা।

গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার’ পাচ্ছেন সফিক ইসলাম। ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ গ্রন্থের’ জন্য তাঁকে এ পুরস্কারটি দেওয়া হচ্ছে। এটির অর্থমূল্য ৫০ হাজার টাকা।

‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন দুজন। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সুব্রত বড়ুয়া। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।

অন্যদিকে অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে এ পুরস্কারে ভূষিত হয়েছেন আনিসুর রহমান। ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের জন্য তিনি পুরস্কারটি পাচ্ছেন। এক্ষেত্রে পুরস্কারটির অর্থমূল্য এক লাখ টাকা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page