April 8, 2026, 6:44 pm
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

এবার ওষুধ আমদানির ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে বিশ্বে যেন আবারও ফিরে এসেছে বাণিজ্যযুদ্ধ। প্রেসিডেন্ট হওয়ার পরপরই বিভিন্ন পণ্যের ওপর মার্কিন শুল্কারোপের ঘোষণা বিশ্বকে কার্যত নাড়িয়ে দিয়েছে।

জবাবে চীনসহ বিভিন্ন দেশ নিচ্ছে পাল্টা পদক্ষেপ। এমন অবস্থায় শুল্ক নিয়ে ফের নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শিগগিরই ওষুধ আমদানির ওপর শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।

বার্তাসংস্থাটি বলছে, আমেরিকা শিগগিরই ওষুধ আমদানির ওপর “বড়” শুল্ক ঘোষণা করবে বলে মঙ্গলবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, এই শুল্ক ওষুধ কোম্পানিগুলোকে তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রে স্থানান্তর করতে উৎসাহিত করবে।

অবশ্য ইতোপূর্বে ওষুধ এবং সেমিকন্ডাক্টরগুলোকে পারস্পরিক শুল্ক নীতির আওতা থেকে দূরে রেখেছিল ট্রাম্প প্রশাসন।

এদিকে বিশ্বের সব দেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন হারে শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে। অন্যদিকে ট্রাম্পের বসানো ৩৪ শতাংশ শুল্কের জবাবে মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ হারে শুল্ক বসানোর কথা ঘোষণা করেছে চীন।

তারপরই ট্রাম্প জানান, একদিনের মধ্যে চীন এই শুল্ক প্রত্যাহার না করলে চীনা পণ্যের ওপর আরও ৫০ শতাংশ হারে শুল্ক বসানো হবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট মঙ্গলবার বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সব পণ্যের ওপর বুধবার থেকে ১০৪ শতাংশ শুল্ক চালু করছেন। চীনের মতো দেশ প্রত্যাঘাত করতে চাইছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের মেরুদণ্ড ইস্পাতের। সেটা ভাঙা যাবে না।”

তিনি বলেছেন, “চীন একটা চুক্তিতে আসতে চায়। কিন্তু কীভাবে চুক্তি করতে হয়, তা তারা জানে না।”

এর আগে গত ফেব্রুয়ারিতে ট্রাম্প চীনের পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক বসান। মার্চে আরও ১০ শতাংশ লেভি বসানো হয়। তারপর চীনের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক বসানো হয়েছিল। এখন আরও ৫০ শতাংশ শুল্ক বসানো হচ্ছে। সবমিলিয়ে ১০৪ শতাংশ শুল্ক বসছে চীনা পণ্যের ওপর।

জবাবে চীন বলেছে, ট্রাম্প ভুলের পর ভুল করে চলেছেন। মার্কিন এই প্রেসিডেন্টের এই পদক্ষেপের জেরে চীনও প্রত্যাঘাত করবে বলে জানিয়ে দিয়েছে চীনা বাণিজ্য মন্ত্রণালয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page