September 28, 2026, 5:55 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

এবার ডেনমার্কে মিশর ও তুর্কি দূতাবাসের সামনে কুরআন অবমাননা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডেনমার্কে আবার পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটেছে। এবার একটি উগ্র ডান-পন্থি গোষ্ঠী রাজধানী কোপেনহেগেনের মিশর ও তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআনের একাধিক কপিতে আগুন দিয়েছে। গতকাল (মঙ্গলবার) উগ্র-জাতীয়তাবাদী ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ গোষ্ঠী এই অপকর্ম ঘটায়।

এই গোষ্ঠীরই দুই সদস্য কোপেনহেগেনের ইরাক দূতাবাসের সামনে পবিত্র কুরআন অবমাননা করার একদিন পর মিশর ও তুর্কি দূতাবাসের সামনে একই ঘটনার পুনরাবৃত্তি করা হলো। সোমবার ওই দুই কুলাঙ্গার তাদের অপকর্ম ফেসবুক লাইভে সম্প্রচার করেছিল।

গত সপ্তাহেও ডেনমার্কের ইরাক দূতাবাসের সামনে পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটলে ইরাকসহ গোটা মুসলিম বিশ্ব তীব্র প্রতিবাদ জানিয়েছিল।

মঙ্গলবারের ঘটনার পর মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করা হয়।সুইডিশ কূটনীতিককে বলা হয়, তার দেশে পবিত্র কুরআনের যে ‘অনাকাঙ্ক্ষিত অবমাননা’ করা হয়েছে কায়রো তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তুরস্কও কুরআন অবমাননার ঘটনাকে ‘জঘন্য হামলা’ অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। এ ধরনের ‘ঘৃণা সৃষ্টিকারী অপরাধ’ বন্ধ করতে ব্যবস্থা নেয়ার জন্য কোপেনহেগেনের প্রতি আহ্বান জানিয়েছে আঙ্কারা।

ওদিকে, ড্যানিশ সরকার পবিত্র কুরআন পোড়ানোর ঘটনাকে ‘উস্কানিমূলক ও লজ্জাজনক কাজ’ হিসেবে অভিহিত করলেও হাস্যকর দাবি করে বলেছে, ‘অহিংস বিক্ষোভকারীদের’ কোনো তৎপরতা ঠেকানোর ক্ষমতা তার নেই।#

আজকের বাংলা তারিখ



Our Like Page