September 7, 2026, 9:58 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

এবার রাজশাহী নগরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আদালত চত্বরের পর রাজশাহী নগরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে আহত হয়েছেন দুজন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নগরীর শহীদ কামারুজ্জামান চত্বরে এ ঘটনা ঘটে। পালানোর সময় তিনজনকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আহতরা হলেন- অটোরিকশাচালক নগরীর হেতেম খাঁ এলাকার আব্দুল জলিল (৪৫), ও যাত্রী আবুল বাশার। বাশারের বাড়ি মেহেরপুর গাংনী উপজেলায়। তবে আটকদের তাৎক্ষণিক নাম জানাতে পারেনি পুলিশ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, তিন যুবক মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশা সামনের কাঁচ ভেঙে যায় ও চালক আহত হন। পথচারীরা তিনজনকে ধরে ফেলে।

ওসি আরও বলেন, আটক যুবকদের পরিচয় জানার চেষ্টা চলছে। তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কি না তাও জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page