September 29, 2026, 6:55 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

এমপক্সের নতুন ধরনের খোঁজ মিলেছে থাইল্যান্ডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এমপক্সের নতুন ও বিপজ্জনক ধরনের খোঁজ মিলেছে থাইল্যান্ডে। বুধবার (২১ আগস্ট) দেশটির পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়। এই রোগের প্রাদুর্ভাব সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে। খবর এএফপির।

রাজ্যের রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান থংচাই কেরাতিহাত্তায়াকর্ন এএফপি’কে জানিয়েছেন, আক্রান্ত রোগী একজন ইউরোপীয় নাগরিক। তিনি আফ্রিকান দেশ থেকে থাইল্যান্ডে গিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ধরনটি নিশ্চিত করার জন্য ল্যাবরেটরিতে পরীক্ষা চলছে। তবে কর্মকর্তাদের ধারনা, এটি ক্লেড-১ থেকে ছড়ায়। আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে কোয়ারেন্টানে রাখা হয়েছে।

থংচাই এএফপি’কে বলেছেন, ‘আমরা একটি পরীক্ষা করেছি। তাদের অবশ্যই এমপক্স আছে এবং এটি অবশ্যই ক্লেড-২ নয়।’

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page