March 31, 2026, 5:37 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

এলজিএসপির ৩২ লাখ টাকা আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

বুধবার (২ নভেম্বর) সকালে সুলতান মাহমুদ দুর্নীতির ওই মামলায় আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ইউনিয়ন পরিষদের টাকা তছরুপের ঘটনায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের (৪,৫,৬নং ওয়ার্ড) সদস্য সালেহা বেগমকে গত ১৭ জানুয়ারি সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আদালত সূত্রে জানা যায়, এলজিএসপির ৩২ লাখ টাকা আত্মাসাতের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ, সংরক্ষিত ৪,৫,৬নং ওয়ার্ডের সদস্য সাহেলা বেগম এবং সাবেক সচিব জিয়াউর করিমের বিরুদ্ধে গত ৫ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

আজকের বাংলা তারিখ



Our Like Page