September 30, 2026, 3:16 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

এল সালভাদরের ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এল সালভাদরের রাজধানী স্যান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলনের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে ও অনেকে আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। মৃতদের সবার বয়স ১৮-র বেশি, তাদের মধ্যে দুইজন নারীও আছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি।

পিএনসি জানায়, ‘তথ্য অনুসারে ধারণা করা হচ্ছে আলিয়ানজা এবং এফএএসের মধ্যে ম্যাচ দেখতে প্রবেশ করার সময় পদদলিত হওয়ার ঘটনা ঘটে।’

সালভাদরের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি টুইটারে বলেন, জরুরি দল মোতায়েন করা হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার কুসকাতলান স্টেডিয়ামে স্থানীয় ফুটবল দল আলিয়েনজা ও সান্তা অ্যানাভিত্তিক দল ফাসের মধ্যকার খেলা চলার সময় এই পদদলনের ঘটনা ঘটে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অপ্রাপ্তবয়স্কসহ প্রায় ৯০ জন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বেশিরভাগের অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে।

দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেল জানান, জাতীয় পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই ঘটনার তদন্ত করবে।

তিনি টুইটে আরও বলেন, ‘প্রত্যেককে তদন্ত করা হবে: দল, ম্যানেজার, স্টেডিয়াম, টিকিট অফিস, লীগ, ফেডারেশন, ইত্যাদি। অপরাধী যেই হোক না কেন, তারা শাস্তির বাইরে যাবে না।’

আজকের বাংলা তারিখ



Our Like Page