October 3, 2026, 9:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

এস আলমের পিএস আকিজের ব্যাংক হিসাব জব্দ : অ্যাকাউন্টে আছে  ৯৯ কোটি টাকা

 
বশির আল-মামুন চট্টগ্রাম : এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ব্যক্তিগত সচিব (পিএস) আকিজ উদ্দিনের সংশ্লিষ্টতা রয়েছে, এমন চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ৯৯ কোটি টাকার হদিস পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এরই মধ্যে আজ বুধবার ব্যাংকগুলোকে এসব হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ওই অ্যাকাউন্টগুলো থেকে টাকা তোলা বা স্থানান্তরের আর সুযোগ নেই।
বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তার স্ত্রী–সন্তানদের নামে পরিচালিত হিসাবসহ তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবে লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।
লেনদেন স্থগিতের পাশাপাশি তাদের সংশ্লিষ্ট সব ব্যাংক হিসাবের তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি তথ্য বিএফআইইউর কাছে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
এস আলমের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আকিজ উদ্দিন ইসলামী ব্যাংক বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সরকার পরিবর্তনের পর তাকে ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার তার পদত্যাগ ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদে অনুমোদিত হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page