November 20, 2026, 6:47 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ওড়িশায় ট্রেন দুর্ঘটনা : রক্তদানের জন্য হাসপাতালে ভিড়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। আহত কমপক্ষে ৯০০ জনকে দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা। বিপুল এসব আহত মানুষের জন্য দরকার রক্ত। ভারতের সংবাদ সংস্থা এএনআই বলছে, আহতের জন্য রক্ত দিতে স্থানীয় হাসপাতালগুলোয় ভিড় করছেন স্থানীয়রা।

ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা বলেন, ‘ মানুষ স্বেচ্ছায় রক্ত ​​দিতে আসছেন। আমি অনেক জায়গা থেকে অনুরোধ পাচ্ছি। এটা একটা ভালো লক্ষণ। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত স্থানীয় মানুষরা রক্ত ​​দিচ্ছেন।’

দাতাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ ভারতীয়রাও।

রবি দিয়োরা নামে একজন টুইটারে লেখেন, ‘এ কারণেই ভারত অন্যতম সেরা দেশ। আমাদের রক্তে সংস্কৃতি, নৈতিকতা রয়েছে। আপনারা যারা রক্ত দেওয়ার জন্য লাইনে অপেক্ষা করছেন, তাদের জন্য আমরা গর্বিত।

আরেকজন টুইটারে লেখেন, ‘তাদের জন্য শ্রদ্ধা। মানবতা যখন জেগে ওঠে, অন্ধকারে তখন আশার আলোর খোঁজ মেলে।’

পবন মালহোত্রা নামে একজন লেখেন, ‘ট্র্যাজেডির মধ্যে নিঃস্বার্থতা এবং সহানুভূতির জন্য বালাসোরের বাসিন্দাদের জন্য গর্বিত। আপনার এই রক্তদানে অনেক জীবন বাঁচাবে।’

এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার বালাসোরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ-পর্যায়ের তদন্ত পরিচালিত হবে। রেল নিরাপত্তা কমিশনারও একটি স্বাধীন তদন্ত করবেন।’

রেলমন্ত্রী আরও বলেন, ‘এটি একটি বড় মর্মান্তিক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার উদ্ধার অভিযান পরিচালনা করছে। সম্ভাব্য সর্বোত্তম স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়া হবে। আমাদের ফোকাস উদ্ধার ও ত্রাণ তৎপরতায়।’ সূত্র: এবিপি 

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page