April 9, 2026, 2:57 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ওডেসার পতন ঘটবে ; রাশিয়ার সঙ্গে আলোচনায় বসুন : ইউক্রেনকে ইলন মাস্কের সতর্কবার্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন ধনকুবের এবং সামাজিক মাধ্যম এক্স পেইজের মালিক ইলন মাস্ক ইউক্রেনকে হুঁশিয়ার করে বলেছেন, ইউক্রেন প্রতিদিনই দুর্বল হচ্ছে এবং এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে রাশিয়ার সাথে আলোচনায় বসার আগে ইউক্রেন কতটা ভূখণ্ড হারাবে এবং আরো কত মানুষের প্রাণ যাবে।

সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে গতকাল (শনিবার) তিনি একথা বলেছেন। ইলন মাস্ক আরো বলেন, কোনো বোকাও একথা বিশ্বাস করেনি যে, বহু প্রত্যাশিত রুশবিরোধী সামরিক অভিযানে ইউক্রেন সফলতা পাবে, এমনকি তার পরামর্শ শুনে যদি ইউক্রেন আক্রমণ বাদ দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টাও করতো তাহলেও তারা তাতে সফল হতো না। ইলন মাস্ক বলেন, যে দেশের হাতে প্রাকৃতিক প্রতিবন্ধকতা নেই, সে দেশের নিরাপত্তা রক্ষা করা কঠিন।

তিনি বলেন, রাশিয়ার হামলা থেকে নিজেকে রক্ষা করার জন্য যেখানে ইউক্রেনের হাতে পর্যাপ্ত পরিমাণে আর্মর ভেহিকেল ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই, সেখানে রাশিয়ার মতো বৃহৎ সামরিক বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযানে যাওয়া নিতান্তই মর্মান্তিকভাবে প্রাণহানির ঝুঁকি নেয়া ছাড়া আর কিছু নয়।

ইলন মাস্ক বলেন, দিনেপারে আঘাত করার আগে রাশিয়া আরো বহু ভূখণ্ড দখলে নেবে, যা ঠেকানো ইউক্রেনের জন্য কঠিন। এছাড়া, রুশ সেনারা ওডেসার দখলও নিয়ে নিতে পারে। এ অবস্থায় কৃষ্ণসাগরে প্রবেশাধিকার পুরোপুরি বন্ধ হওয়ার আগে ইউক্রেনের উচিত রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page