October 2, 2026, 4:18 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সেন্ট ভিনসেন্টের কিংসটাউন আর্নোস ভ্যালে গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে রোভম্যান পাওয়েলের দলকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হোয়াইটওয়াশ করল লিটন-মেহেদী-মিরাজরা। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী।

উইন্ডিজকে হোয়াইটওয়াশের মিশনে কিংসটাউনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। জাকের আলীর অপরাজিত ৭২ রানের সুবাদে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে টিম টাইগার্স। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে ১০৯ রান গুটিয়ে যায় স্বাগতিকরা।

রোমারিও শেফার্ডের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৩ রান। রিশাদ হোসেন তিনটি, শেখ মেহেদী ও তাসকিন আহমেদ একটি করে উইকেট নেন।

জাকের আলী ক্যারিয়ার সেরা ৭২ রানের ইনিংসে বল খেলেছেন ৪১টি, চার মেরেছেন ৩টি, ছক্কা হাঁকিয়েছেন তার দ্বিগুণ ছয়টি। এছাড়া সৌম্য সরকারের পরিবর্তে ওপেন করতে নামা পারভেজ হোসেন ইমন করেন ২১ বলে ৩৯ রান। ২৩ বলে ২৯ রানের আরেকটি ঝড়ো ইনিংস আসে মেহেদী হাসান মিরাজরা।

বাংলাদেশের পড়া ৭ উইকেটের ২টি নিয়েছেন ডানহাতি পেসার রোমারিও শেফার্ড। একটি করে উইকেট নিয়েছেন আলঝারি জোসেফ, রস্টন চেজ ও গুডাকেশ মোতি। বাকি দুই ব্যাটার রানআউট হয়েছেন।

সিরিজের শেষ ম্যাচে হওয়া সর্বোচ্চ রান তাড়ায় ব্যাটে নেমেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় পঞ্চাশের আগেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। প্রথম ওভারে তাসকিন আহমেদ ব্রান্ডন কিংকে ফেরানোর পর দ্বিতীয় ওভারে জাস্টিন গ্রিভসকে সাজঘরের পথ দেখান শেখ মেহেদী।

এরপর নিকোলাস পুরানকে বোল্ড করেন মেহেদী এবং রস্টন চেজকে শুণ্য রানে ফেরান হাসান মাহমুদ। রান আউটে কাটা পড়েন জনসন চার্লস। ৬০ রানে রোভম্যান পাওয়েলকে হারিয়ে খাদের কিনারায় পড়ে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন রোমারিও শেফার্ড, ২৩ বলে ৩৩ রান করেন। চার্লসের থেকে আসে ২৩ রান। ২১ রানে ৩ উইকেট নেন রিশাদ হোসেন, ১৩ রানে ২ উইকেট নেন শেখ মেহেদী। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page