September 12, 2026, 10:56 am
শিরোনামঃ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার
এইমাত্রপাওয়াঃ

কক্ষপথ পরিবর্তনের ধাপ সম্পন্ন ; ২৩ আগস্ট চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদে পরিক্রমা শেষ হয়েছে। এবার আর অল্প সময়ের অপেক্ষা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩ এবার চাঁদের মাটিতে অবতরণ করবে। শনিবার গভীর রাতে ল্যান্ডার বিক্রমের সর্বশেষ কক্ষপথ পরিবর্তনের ধাপ সম্পন্ন হয়েছে। চাঁদের পথে শেষ পরিকল্পিত কক্ষপথে পৌঁছে গেছে বিক্রম। এবার পাখির পালকের মতো চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে সে।

শনিবার রাত ২টার দিকে বিক্রমের শেষ কক্ষপথ পরিবর্তন করানো হয়। ইসরো জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী এগিয়েছে বিক্রম। এই মুহূর্তে বিক্রমের সঙ্গে চাঁদের সবচেয়ে কম দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। সবচেয়ে বেশি দূরত্ব ১৩৪ কিলোমিটার। চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম অবতরণের চেষ্টা করবে আগামী বুধবার (২৩ আগস্ট)।

বিক্রমের অভ্যন্তরে ছিল রোভার প্রজ্ঞান। চার বছর আগে এই পর্যায়ে এসেই ব্যর্থ হয়েছিল ভারতের চন্দ্রাভিযান। সব ধাপ সম্পন্ন হওয়ার পরও চাঁদের মাটি ছোঁয়ার আগের মুহূর্তে ল্যান্ডারের সঙ্গে ইসরোর বিজ্ঞানীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই পর্যায়টিকে তাই চাঁদে অভিযানের সবচেয়ে কঠিন পর্যায় বলে মনে করা হচ্ছে।

যদিও এবার তেমন কিছু হবে না বলেই জানিয়েছে ইসরো। তাদের দাবি, যাবতীয় বাধা মোকাবিলার জন্য প্রস্তুত চন্দ্রযান-৩। ইসরোর এক কর্মকর্তা জানান, চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমকে এমনভাবে তৈরি করা হয়েছে যে, সব সেন্সরসহ তার দুটি ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও ২৩ আগস্ট সেটি চাঁদের মাটিতে নামতে পারবে। তবে এর প্রোপালশন সিস্টেম ঠিকমতো কাজ করতে হবে। নাহলে সব পরিকল্পনাই ভেস্তে যাবে।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ করা হয়। বুধবার বিকেলে উৎক্ষেপণের ৪১ দিন পর ল্যান্ডার বিক্রমের চাঁদের মাটি ছোঁয়ার কথা। এই অভিযান সফল হলে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশযান অবতরণে নাম উঠে আসবে ভারতের।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page