August 1, 2026, 2:44 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন : শুভেন্দু অধিকারী জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা দু’গ্রুপের গোলাগুলিতে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের গোলাগুলির ঘটনায় রোহিঙ্গা  যুবক নিহত  এবং একজন আহত হয়েছেন।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্ট এর এ/১৪-১৫ ব্লকে আরসা ও আরএসও দলের মধ্যে  এ গোলাগুলি ঘটনা ঘটে বলে দাবি করে ক্যাম্পবাসী।

নিহত ইমান হোসেন (১৮) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এফ/১৪ ব্লকের সিরাজ হোসেনের ছেলে।

আহত মোহাম্মদ নূর (৪৭) একই ক্যাম্পের এফ/১৭ ব্লকের আজিজুর রহমানের ছেলে।

ক্যাম্পবাসী জানায়, সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ ইস্ট এর এ/১৪ ও ১৫ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপে আনুমানিক ২৫ রাউন্ড গুলি বিনিময় হয়েছে।  এতে ইমান হোসেন ও মোহাম্মদ নুর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ক্যাম্প-৯ এর আইএমও হাসপাতালে নেওয়ার পর সেখানে ইমান হোসেনের মৃত্যু হয়। মোহাম্মদ নুর চিকিৎসাধীন অবস্থায় আছেন।

উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সকালে রোহিঙ্গা ক্যাম্প দুই সন্ত্রাসী গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা মারা গেছে বলে খবর পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও এপিবিএন কাজ করছে।

শনিবার (১৭ জুন) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ব্লকে সাব মাঝি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। নিহত নুর হোসেন ভুট্টো (৪২) কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ক্যাম্পের আবদুস শুক্কুরের ছেলে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page