August 11, 2026, 1:17 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৩ রোহিঙ্গা গুলিবিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে হেড মাঝিসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) ভোরে বালুখালী ও কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন বালুখালী ক্যাম্পের নুরুল আলম ও কুতুপালং ক্যাম্পের রুহুল আমিন এবং হেড মাঝি (নেতা) নুর মোহাম্মদ।

এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে এনজিও সংস্থার পরিচালনাধীন তুর্কি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রত্যাবাসনের পক্ষে যেসব রোহিঙ্গা কথা বলছেন তাদের চিহ্নিত করে হামলা করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

এপিবিএন অধিনায়ক হারুন অর রশিদ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ইদানীং প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে উখিয়ার ক্যাম্পগুলোতে। এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page