August 2, 2026, 1:09 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সানাউল­াহ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুলাই) রাত ৯টার দিকে বালুখালী ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সানাউল­াহ উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক আমির জাফর। তিনি বলেন, খবর পেয়ে গলাকাটা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, কোনো সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। নিহত যুবক কোন গ্রুপের সদস্য ছিল, সেই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

রোহিঙ্গা ক্যাম্পের একটি সূত্র বলছে, ওই যুবককে সন্ত্রাসীরা অপহরণ করেছিল। তবে কোন সন্ত্রাসী গ্রুপ বা কেন তাকে অপহরণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে শুক্রবার ভোরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে পাঁচজন নিহত হন। তারা সবাই আরসার সদস্য বলে ধারণা করছে পুলিশ। এ সংঘর্ষের পর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরে রোহিঙ্গা ক্যাম্পে ৫৭টি হত্যাকাণ্ড ঘটেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page