October 5, 2026, 8:18 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ যেন থামছেই না। সবশেষ গতকাল শুক্রবার রাতে উখিয়ার ৩ ও ৪ রোহিঙ্গা ক্যাম্পের ই-জি-ও এফ ব্লকে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

গুলিবিদ্ধরা হলে উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭২ ব্লকের বাসিন্দা জিয়াউর রহমান ও ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১১ ব্লকের বাসিন্দা শওকত আলী। বাকিদের নাম-ঠিকানা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই গুরুতর আহতদের উদ্ধার করে ক্যাম্পের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত রাতে উখিয়ার ৩, ৪ ও ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোচরা বাজার ও বিভিন্ন এলাকায় আরএসও-সাধারণ রোহিঙ্গা-এপিবিএন মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রায় অর্ধশতাধিক রাউন্ড গুলি বিনিময় ঘটনা ঘটে। এর এক পর্যায়ে উত্তেজিত রোহিঙ্গারা ক্যাম্প- ৪ এর ই-ব্লকে আরএসও সদস্যদের ২৫টি ঝুপড়ি ভাংচুর করে। এছাড়া সন্ত্রাসীদের প্রায় ১০টি দোকান ভাংচুর করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের দায়িত্বরত কেউ এ বিষয়ে কিছু বলতে চাননি। তবে উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষের কথা শুনেছি। এতে বেশ কয়েকজনক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



Our Like Page