September 7, 2026, 12:38 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) রাত সাড়ে ১১টার সময় উখিয়ার বালুরমাঠ পুলিশ ক্যাম্প এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক মো. আরেফিন জুয়েল।

এসময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, ১টি দেশীয় তৈরি রিভালবার, ৩ রাইফেলের গুলি, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের বাসিন্দা মোঃ সিদ্দিক এর ছেলে।

মো. রহিম (২৪), উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১০ ব্লকের বাসিন্দা সাবের আহমেদ এর ছেলে মোহাম্মদ নুর (২৭) ও উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাফর এর ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২)। মোহাম্মদ ফয়েজ বিরুদ্ধে উখিয়া থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেন।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিওিতে এ অভিযান পরিচালনা করেন।ধৃত আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page