September 5, 2026, 7:35 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গ্রেনেডসহ আরসার সন্ত্রাসী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে ২টি হ্যান্ড গ্রেনেড ১টি দেশীয় তৈরি শর্ট গান, ৪ রাউন্ড শর্ট গানের কার্তুজসহ আটক করেছে এপিবিএন পুলিশ।

আটক সৈয়দুল আমিন (২৪) উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৮ ব্লক-এল/১৮ এর মৃত ইউসুফ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

পুলিশ সুপার বলেন,সোমবার (১১ নভেম্বর) রাত ১০ টার দিকে গোপন খবর আসে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এম/১৭ ব্লকে আরসার একদল সন্ত্রাসীরা অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে ওই ব্লকে বিশেষ অভিযান পরিচালনা করে আরসার শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় শর্ট গান, ৪ রাউন্ড গুলিভর্তি একটি ব্যাগ ও প্যান্টের পকেটে থাকা ২ টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, আটক সৈয়দুল আমিনের বিরুদ্ধে ৭টি হত্যা মামলাসহ ২টি পুলিশ এসোল্ট মামলা রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page