February 14, 2026, 11:37 am
শিরোনামঃ
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাচন সংস্কারের হুমকি দিলেন ট্রাম্প খালিস্তানি নেতা হত্যার ষড়যন্ত্র ; যুক্তরাষ্ট্রের আদালতে ভারতীয় নাগরিকের দোষ স্বীকার নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আহ্বান ইউরোপের’ গণহত্যার ঘটনায় নিহত স্বজনদের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর সংহতি প্রকাশ  তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ ৭ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৬ হাজার পিস ইয়াবাসহ সাত রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো-উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ছলিম, লালুর স্ত্রী নুর বাহার (৪১) ও তার দুই ছেলে। তারা ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এছাড়া উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত সালেহ আহমদের ছেলে দিলদার হোসেন (৪০), নুর আলীর ছেলে খায়রুল আমিন (২২), উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮-ওয়েস্টের বাসিন্দা হোসেনের ছেলে ইমাম হোসেন (২৫)।

সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, মাদক পাচারের খবরে বৃহস্পতিবার দুপুরে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় ওই সাত মাদক পাচারকারী রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তাদের তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page