October 2, 2026, 9:28 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় মিলিটারি গ্রেডের গ্রেনেড উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছ তলা এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ পরিত্যক্ত বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড (৩টি জলপাই রঙের ও ১টি গাঢ় জলপাই রঙের) এবং লালচে বাদামী রঙের ৫টি এম-৬৭ হ্যান্ড গ্রেনেড।

এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৩৯২, তাং-০৮-১১-২০২৪) করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

উখিয়া থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে যৌথ বাহিনীর অভিযানে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছ তলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-৬৭ হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্য রামু সেনানিবাসের কাছে হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইন-চার্জ ওসি আরিফ হোসেন উদ্ধার কার্যক্রমের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গ্রেনেডগুলো কিভাবে সেখানে এলো এবং কারা এর পেছনে জড়িত? সে রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page