September 7, 2026, 11:13 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের অভিযান আরসার কমান্ডারসহ ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় গহিন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ মে) ভোররাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের পাশের পাহাড়ে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া অতিরিক্ত) পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় র‍্যাব। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গুলি বিনিময় হয়। একপর্যায়ে মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরক, গ্রেনেড, আইইডি এবং রকেট শেল ধ্বংস করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল।

তিনি আরও বলেন, অভিযান এখনো পুরোপুরি সমাপ্ত হয়নি। তাই পাহাড়টি ঘিরে রাখা হয়েছে

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page