October 2, 2026, 2:59 pm
শিরোনামঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের খেলাকে কেন্দ্র করে হত্যাকান্ড ; ২৪ বছর পর দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে হাডুডু খেলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় দুই ভাইকে ২৪ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রোববার (৬ আগস্ট) বেলা দেড়টার দিকে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোশাররফ হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম (৬০) ও শামশু উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২৬ এপ্রিল উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় হাডুডু খেলায় মামলার বাদী সুলতান আহমদের ছেলে শামশুল আলমের শ্যালক রবিউল আলমের সঙ্গে অভিযুক্তদের ভাই কামাল উদ্দিনের ঝগড়া হয়। এরই জেরে জাহাঙ্গীর আলম তার ভাইদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রবিউলকে ধাওয়া করে। এ সময় শামশুল আলম বাড়ি থেকে বের হলে তাদের সামনে পড়ে যান। ঘটনা জানতে চাইলে তারা শামশুল আলমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় শামশুল আলমকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই বছরের ২৮ এপ্রিল টেকনাফ থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় তদন্ত কর্মকর্তা। এরপর ২০০৫ সালের ১১ মে এ মামলার চার্জগঠন হয়। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সওকত বেলাল বলেন, আসামি শামসুদ্দিন ও জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। আসামিদের বয়স এবং দীর্ঘ ২৪ বছর ধরে বিচারাধীন মামলাসহ সার্বিক বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় উভয়কে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রায় ঘোষণার সময় অভিযুক্তরা পলাতক ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page