September 29, 2026, 2:10 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমনে ছয় সন্তানের জননীর মৃত্যু

বশির আল–মামুন, চট্টগ্রাম : কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে জানাত আরা (৪১) নামে  ৬ সন্তানের মা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু ওই এলাকার ফজল করিমের স্ত্রী। তিনি চার মেয়ে ও দুই ছেলের মা। রাতে বাড়ির উঠানে চুল্লিতে ধোঁয়া দিয়ে তামাকপাতা শুকানোর সময় একটি বন্য হাতি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। এরপর তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, সুরাজপুর-মানিকপুর এলাকাটির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তামাকের চাষ হয়েছে। সপ্তাহখানেক ধরে তামাকপাতা ক্ষেত থেকে তুলে চুল্লিতে ধোঁয়া দিয়ে শুকাচ্ছিলেন তামাকচাষিরা। জান্নাত আরার বাড়ির উঠানেও একটি তামাকচুল্লি রয়েছে। গতকাল রাতে এই চুল্লিতে তামাকপাতা শোকানোর সময় হঠাৎ একটি বন্য হাতি আক্রমণ করে জান্নাত আরাকে। হাতিটি শুঁড় দিয়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জান্নাত আরার।

স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক হাতির আক্রমণে জান্নাত আরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বিচারে পাহাড় ও বনজ সম্পদ ধ্বংস করার কারণে হাতির আবাসস্থল নষ্ট হয়ে গেছে। এ ছাড়া পাহাড়ে হাতির চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। এ কারণে বন্য হাতিগুলো বারবার বসতঘরে ও ফসলের খেতে আক্রমণ করছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page