September 16, 2026, 3:12 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের টেকনাফে অপহৃত ৩ বন প্রহরীকে ৩ দিন পর উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে অপহৃত তিন বন প্রহরীকে ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে গহীন বন থেকে স্থানীয় জনতা, পুলিশ ও বনবিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া ৩ বন প্রহরী হলেন, হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০) একই এলাকার বকসু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদুর শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, টেকনাফে অপহৃত তিন বন প্রহরীকে আড়াইটার দিকে উদ্ধার করা হয়।

হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, তিন ব্যক্তিকে নেচার পার্ক থেকে অপহরণ করা হয়। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন। পুলিশসহ স্থানীয় জনতা তাদের উদ্ধারের জন্য টানা তিনদিন পাহাড়ে অভিযান চালিয়েছে। সোমবার আড়াইটার দিকে উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ৩ বন প্রহরীকে উদ্ধার করা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেওয়ার সময় তারা নিখোঁজ হন। শনিবার সকালে ফোনে তাদের পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page