September 5, 2026, 9:18 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা ডাকাত আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফের নাফনদী সংলগ্ন মাছের ঘের এলাকা থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ৫ রাউন্ড তাঁজা গুলি ও ১টি খালী খোসা সহ এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে বিজিবি।

আটক ডাকাত উখিয়ার বালুখালি ১২ নম্বর ক্যাম্পের জি/৭ ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. আলম (২৯)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, রোববার (৩ নভেম্বর) বিকালে টেকনাফ ঝিমংখালি বিওপি’র টহল দল বিআরএম-১৬ হতে আনুমানিক ৬০০ গজ উত্তর-পশ্চিম দিকে শামছুলের মাছের ঘের নামক এলাকা নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় টহলদল একজন যুবক একটি ব্যাগ হাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে শামছুলের ঘের এলাকার দিকে আসতে দেখে।

উক্ত যুবকের চলাচল সন্দেহজনক হলে টহল দল তাকে আটক করে। পরবর্তীতে উক্ত যুবককে তল্লাশী করে তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ৫ রাউন্ড তাঁজা গুলি এবং ১টি খালী খোসা উদ্ধার করে। আটক যুবক ডাকাত দলের সক্রিয় সদস্য বলে সে জানায় এবং ওই চক্র বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ি-ঘরে ডাকাতি করে থাকে।

আটক ডাকাতের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page