October 3, 2026, 8:33 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের টেকনাফে বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডস্কে : কক্সবাজারের টেকনাফের ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থী তাহমিনা আক্তার (৬) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তাহমিনা আক্তার টেকনাফের সাবরাং ৮ নম্বর ওয়ার্ডের ডাঙ্গরপাড়ার মো. জলিলের মেয়ে।

গত শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডাঙ্গর পাড়া রাস্তার উপর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন।

পরিবারের বরাতে ওসি বলেন, নিহত তাহমিনা আক্তার শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় এরশাদুল কোরআন ফোরকানিয়া মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে নির্দিষ্ট সময়ে বাড়িতে ফেরত না যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে।

পরবর্তীতে একই দিন রাত ৯টার দিকে ডাঙ্গর পাড়া রাস্তার উপরে বস্তাবন্দি অবস্থায় তার লাশের খোঁজ পায়। এ ঘটনার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাহমিনা আক্তারকে শ্বাসরুদ্ধ করে হত্যার করা হয়েছে।

এ বিষয়ে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানায়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page