September 6, 2026, 10:21 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

অনলাইন সীমান্তবাণী ডস্কে : কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাড়ে ১০ কেজি স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের কাছে পাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে টেকনাফ পৌরসভার আলিয়াবাদ নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মিয়ানমারের মংডু-সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮) ও একই এলাকার মৃত সুলতানের ছেলে মো. আনোয়ার (৩০)।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমারের দুই নাগরিক পাচারের উদ্দেশ্যে টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকায় অবস্থান নেন। গোয়েন্দা তথ্যে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ তাদের আটক করে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৭৮ হাজার ২৪০ বাংলাদেশি টাকা, ২ লাখ ২৯ হাজার ৫০০ কিয়াত (মিয়ানমারের মুদ্রা) এবং ১০টি মোবাইল ফোন পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page