September 30, 2026, 12:12 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের টেকনাফে ৪ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন আদমের জোড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চার লাখ পিস ইয়াবা জব্দ করেছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ৬ ফেব্রুয়ারি রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও নোয়াপাড়া বিশেষ ক্যাম্প হতে পৃথক দুটি আভিযানিক দল নাফ নদী ও কেওড়া জংগলে অভিযান পরিচালনা করে।

এ সময় পাচারকারী দলের ৪-৫ জন সদস্য বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নাফ নদী ও কেওড়া জংগল দিয়ে রাতের আঁধারে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে কেওড়া জঙ্গল ও নদীর তীরবর্তী এলাকা থেকে পাচারকারীদের ফেলে যাওয়া ও  লুকিয়ে রাখা চারটি (বিশেষভাবে মোড়কজাত) বস্তা উদ্ধার করে। বস্তার ভিতরে চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট ছিল।

মাদক পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page