অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে আরাকান স্যালভেশন আর্মি (আরসার) সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে টেকনাফ শামলাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক নূর মোহাম্মদ আরাকান স্যালভেশন আর্মি (আরসার) সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল বলে জানিয়েছে র্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সদস্যদের ধরতে অভিযান এখনো চলমান।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু ছালাম চৌধুরী বলেন, আরসার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রসীদের আটকে আমাদের অভিযান এখনও চলছে।