April 19, 2026, 7:24 am
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের টেকনাফ থেকে ৫ রোহিঙ্গা যুবক অপহরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফের শরণার্থী ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গা যুবককে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। শুক্রবার (২ জুন) রাত ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালী ক্যাম্প ডি/২০ ব্লকের রহিম উল্লাহর দোকানের সামনে থেকে তারা অপহরণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ২৫ নম্বর আলীখালি ক্যাম্প মাঝি নুরুল আমিন।

অপহৃতরা হলেন টেকনাফের ক্যাম্প-২৫ আলীখালী ব্লক ডি/২২ এর নূর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), একই ক্যাম্পের সামসু আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৬), মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।

টেকনাফ ২৫ ক্যাম্পে মাঝি নুরুল আমিন বলেন, শুক্রবার রাত ৮টার দিকে অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তরা ২৫ নম্বর ক্যাম্পের বসবাসরত পাঁচ রোহিঙ্গা যুবককে অস্ত্রের মুখে রহিম উল্লাহর দোকানের সামনে থেকে জিম্মি করে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। এ ঘটনার ২০ ঘণ্টা পার হলেও অপহৃতদের কোনো খোঁজ-খবর নেই। তবে অপহরণের ঘটনাটি তাদের পরিবার আলিখালী এপিবিএন ক্যাম্পে জানিয়েছে।

টেকনাফ ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার জামাল পাশা বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গা যুবক অপহরণের ঘটনায় আমরা খোঁজ-খবর নিচ্ছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page