September 4, 2026, 4:23 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের নাফনদী থেকে ২ লাখ ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজার টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় ৭ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবাসহ সাত রোহিঙ্গাকে আটক করে যৌথ বাহিনী।

আটকরা হলেন- মাদক পাচারকারী ইয়াসিন (৫৬), মোস্তফা (৩৩), ইলিয়াস (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)। তারা সবাই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের সদস্য।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় বুধবার মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে পরিচালিত হয়। এসময় ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পাচারে জড়িত ওই সাত রোহিঙ্গাকে আটক করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, জব্দ করা ইয়াবা এবং আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচাররোধে এ অভিযান অব্যহত থাকবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page