October 2, 2026, 10:54 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের মহেশখালীতে দেশিয় মদ তৈরির কারখানা ধ্বংস করেছে নৌবাহিনী

বশির আল–মামুন,চট্টগ্রাম : মহেশখালীতে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী। রবিবার (৮ সেপ্টেম্বর)  আনুমানিক ভোর ৪.১৫ ঘটিকায়  গোপন  সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন এর মুহুরিঘোনা নামক স্থানে পাহাড়ের পাদদেশে অবস্থিত মদ তৈরির আস্তানায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট। অভিযানের সময় প্রায় ২০০ লিটার  বিক্রয়  উপযোগী মদ, দুই হাড়ি প্রক্রিয়াধীন মদ, ৬ ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরির নানান রকম সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে উল্লিখিত মদ ও  মদ তৈরির সরঞ্জাম এবং আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মহেশখালীসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ  এলাকাসমূহে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে নিয়মিত যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে আসছে নৌবাহিনী। এ ধারাবাহিকতায় মহেশখালীতে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। দেশের পরিস্থিতি বিবেচনায় নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page