September 19, 2026, 7:13 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রেজোয়ান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ই/১৪ এবং ১৫ ব্লক এলাকার মাঝামাঝি পাহাড়ের ওপর এ ঘটনা ঘটে।

নিহত রেজোয়ান ১৫ নং ক্যাম্পের এফ ৬ ব্লকের ১১৯ নং শেল্টারের হাসু মিয়ার ছেলে। আহত যুবক একই ক্যাম্পের ই-৮ ব্লকের ৭৮৫ শেল্টারের মো. নিজামের ছেলে আয়াস (২২)।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পের ১০-১২ জন আরসা সন্ত্রাসী দুইজন রোহিঙ্গাকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি ছোড়েন। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেজোয়ানকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ যুবক চিকিৎসাধীন রয়েছেন।

আমির জাফর বলেন, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এপিবিএনের সদস্যরা উপস্থিত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও এপিবিএন কাজ করছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page