August 1, 2026, 10:40 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক আসামি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক আসামি সাব্বির আহমেদ ওরফে লালুকে (৩০) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার ভোরে উখিয়া উপজেলার ময়নারঘোনা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে এপিবিএন।

লালু ক্যাম্প ১৮ নম্বার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আবদুল মোতালেবের ছেলে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ৮- এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ জানান, উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে সিক্স মার্ডার মামলার পলাতক এক আসামির অবস্থানের খবর পেয়ে এপিবিএন অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে লালুকে গ্রেফতার করা হয়। সে “সিক্স মার্ডার মামলা”র পলাতক আসামি। লালু ওই মামলার এজাহারনামীয় ১৬ নন্বর আসামি। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়াকিটকি উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটনের চেষ্টা করে হচ্ছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে ২২ অক্টোবর রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় জনকে হত্যার ঘটনা ঘটে। এর আগে ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলিতে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page