April 28, 2026, 6:42 am
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কিশোরকে গলা কেটে হত্যা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মুহাম্মদ মুজিব (১৭) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ৬টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/২৫ ও ২৭ ব্লকের মাঝের একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মুহাম্মদ মুজিব রোহিঙ্গা ক্যাম্প-৮ এর ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্যাম্পের পানি চলাচলের নালা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। কে বা কারা হত্যা করেছে তাদের চিহ্নিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

আজকের বাংলা তারিখ



Our Like Page