August 4, 2026, 11:06 am
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছায় প্রতিনিধিদল। পরে তারা সড়কপথে উখিয়া শরণার্থী শিবিরে যান। শুরুতেই ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন। এছাড়া জাতিসংঘের (ইউএন) কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধিরা। পাশাপাশি বিভিন্ন এনজিওর কার্যক্রমও প্রত্যক্ষ করেন তারা।

সকালে প্রতিনিধিদল উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ এর ইউএনএইচসিআর-এর রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। এরপর ক্যাম্প-২ এর নারী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে যান। সেখান থেকে যান ক্যাম্প-১১ এর ডব্লিউএফপির ই ভাউচার আউটলেটে। সবশেষ তিনি রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত মাঝিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ বিষয়ে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ক্যাম্প পরিদর্শন এবং জাতিসংঘ পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। এ ছাড়া তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। তারা বিকেলে কক্সবাজারে ত্যাগ করেছেন।

তবে মতবিনিময়ের সময় কি নিয়ে আলোচনা হয়েছে সেটি জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

এর আগে গতকাল সোমবার সকালে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান আফরিন আক্তার।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page