September 7, 2026, 10:35 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ৫০ মিনিটের আগুনে ২ শতাধিক ঘর পুড়ে ছাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ২ শতাধিক ঘর পুড়ে গেছে।

শনিবার (১জুন) দুপুর ১টায় ওই ক্যাম্পে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চেষ্টায় ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বসত ঘর ও দোকানপাট পুড়ে গেছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুই শতাধিক ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।

৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সেটি বের করার চেষ্টা চলছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা সেটাও তদন্ত করা হবে।

এর আগে, গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেদিন ৩ শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা আগুনে পুড়ে যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page