February 20, 2026, 4:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক ঢুকে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এক দিনের ব্যবধানে দুজনকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গলা কেটে মাহবুবুর রহমান (৩০) এক যুবককে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে হাত-মুখ বাঁধা অবস্থায় ওই রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার (১৫ মার্চ) দিবাগত গভীর রাতে তাকে হত্যা করা হয়। এ নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে ক্যাম্পে দুষ্কৃতকারীদের হাতে ক্যাম্পে দুই রোহিঙ্গা নিহত হলো।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত মাহবুবুর রহমান উখিয়ার ক্যাম্প-৮-এর ইস্ট এলাকার বাসিন্দা আবু শামার ছেলে। ক্যাম্প ৫-এ তার শ্বশুরবাড়ি। আর মরদেহ মিলেছে ক্যাম্প-৯ এলাকায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, ৯ নম্বর ক্যাম্পে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পেছনে হাত বাঁধা, মুখে রশি দিয়ে আটকানো গলাকাটা মরদেহ পাওয়া যায়। তার বাঁ পায়ে কোপানোর ক্ষত রয়েছে।

তিনি জানান, দুষ্কৃতকারীরা বুধবার বিকালে তাকে অপহরণ করে ৯ নম্বর ক্যাম্পে নিয়ে যায় এবং সেখানে গভীর রাতে তাকে হত্যা করে হাত-পা বেঁধে ফেলে যায়।

এর আগে, বুধবার (১৫ মার্চ) সকালে রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হন।

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে ক্যাম্পে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে একদল দুর্বৃত্ত। ঘটেছে একাধিক মাঝি, সাব মাঝি ও স্বেচ্ছাসেবকসহ সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা। বুধবারও রাতে পাহারা শেষ করে ভোরে নিজ শেডে যাওয়ার সময় রশিদ নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এর আগে ৫ মার্চ বালুখালী এলাকার ১১ নম্বর ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় তিন হাজার বাড়ি পুড়ে গেছে। এর পরের দিন ৬ মার্চ আরসা নেতা ডাক্তার ওয়াক্কাস এবং ৭ মার্চ কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা মাঝি সৈয়দ হোসেন দুষ্কৃতকারীদের হাতে নিহত হন। একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে দিন কাটাচ্ছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page